শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোনয়ন পরিবর্তন চেয়ে অটোরিকশা-ভ্যানে রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যানে ধানের জমিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন করেছে চালকরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চিনিকল রোড থেকে শোডাউনটি বের হয়ে হিচমী বাজার পর্যন্ত গিয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এ সময় জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।

ফেস্টুনে দেখা যায়, ধানের জমিতে এক ব্যক্তি দাঁড়িয়ে রিভিউ আবেদন করছেন। তার নিচে লেখা রয়েছে 'পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন'।

জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। সেই মনোনয়নকে কেন্দ্র করে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের সমর্থকরা।

ভোরের আকাশ/জাআ

জয়পুরহাটশোডাউন

শেয়ার করুন: