শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রংপুর ব্যুরো

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’- প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক তানজিল আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শ্রেণি শিক্ষক তার ক্লাসের কোন শিক্ষার্থী কি কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না তা জানেন। সহপাঠিরাও জানে। কিন্তু শিক্ষকদের সক্রিয় ভূমিকা না থাকা ও অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। অথচ সরকার প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলতে নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। যেদিন ঝরে পড়া রোধসহ সকল শিক্ষার্থীকে কমপক্ষে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করার সুযোগ করে দিতে পারবো, সেদিন সাক্ষরতা দিবস সফল হবে।

প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের জনসম্পদে রূপান্তরের আহ্বায়ন জানানো হয়।

ভোরের আকাশ/জাআ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসরংপুর

শেয়ার করুন: