শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু
কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ী এলাকার কলেজ গেট সংলগ্ন জয়দেবপুর-টঙ্গী হাইওয়েতে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. নুরী (৩৯) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আশরাফুল আলম এবং মায়ের নাম মোছাঃ সাহিদা বেগম। তিনি কোনাবাড়ীর ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড এ জুনিয়র  অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার কারখানার পরিচয় পত্র নং ২২১৪৪ ।

ঘটনাস্থল ও কোনাবাড়ী মেট্রো থানা সূত্রে জানা যায় যে, কারখানা ছুটি শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, নুরীর একটি পা কাটা পড়ে এবং মাথার খুলি ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশেপাশের কেউ ঘাতক গাড়ির নম্বর বা ধরণ শনাক্ত করতে পারেনি।

দুর্ঘটনার পর কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীগণ অভিযোগ করে বলেন, কলেজ গেট এলাকা সবসময় ব্যস্ত থাকে এবং এ সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: