শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাটুরিয়া-দৌলতদিয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাটুরিয়া-দৌলতদিয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
পাটুরিয়া-দৌলতদিয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। নৌরুটে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী বলেন, ‘নদীতে হঠাৎ করে প্রচণ্ড ঢেউ শুরু হয়। এমন অবস্থায় ফেরি চলাচল চালিয়ে যাওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখেই ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আবারও ফেরি চলাচল শুরু করা হয়েছে।’

এদিকে ফেরি চলাচল শুরু হলেও এখন পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: