শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৫, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটির যাত্রীরা বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের কাছে ঢুকেও যায়। এমন সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এসময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বগি থেকে নেমে যান অনেক যাত্রী। খবর পেয়ে রেলের কর্মীরা ঘটনাস্থলে আসে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ায় বনলতার যাত্রায় বিলম্ব হবে। পরে বিস্তারিত জানানো হবে। তবে অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই। বগিটি উদ্ধারের কাজ চলছে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: