শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি অটোচার্জার ভ্যানে ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার লোড করে তানোর উপজেলার তালন্দ এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে পাচারের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানায় এলাকাবাসী। এরপর টহলরত সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভারশোঁ লক্ষীর মোড় থেকে সারগুলো আটক করা হয়।

অভিযানে আটক গাড়িচালক শাহিন আলম বলেন, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে সারগুলো কিনেছেন। পরে সেগুলো পরিবহনের জন্য তাদের তিনটি অটো ভাড়া করেন তিনি। তালন্দে নেওয়ার সময় সেনাবাহিনী সারগুলো আটক করে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী মজুমদার এবং মান্দা-নিয়ামতপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতেয়ার প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, পাচারের খবর পেয়ে সেনাবাহিনী ও এসি ল্যান্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দ হওয়া সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

মান্দাসার জব্দ

শেয়ার করুন: