শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অপহরণের দুই দিন পর র‍্যাবের অভিযানে উদ্ধার ৫ জন

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেকনাফে অপহরণের দুই দিন পর র‍্যাবের অভিযানে উদ্ধার ৫ জন
টেকনাফে অপহরণের দুই দিন পর র‍্যাবের অভিযানে উদ্ধার ৫ জন

অপহরণের দুই দিন পর কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অটোরিকশাচালকসহ পাঁচ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: শামসুল আলম (৩৫), হোয়াইক্যং দৈংগ্যাকাটা, মোহাম্মদ জুবায়ের (৩৫), রোহিঙ্গা ক্যাম্প, আলী জোহার (৫০), রোহিঙ্গা ক্যাম্প, নজিম উল্লাহ (২০), রোহিঙ্গা ক্যাম্প, মোহাম্মদ সেলিম (২৬), রোহিঙ্গা ক্যাম্প ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান,
গত ৩ জুন হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে পাঁচজনকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখা হয়। এদের মধ্যে একজন সিএনজিচালক এবং চারজন রোহিঙ্গা নাগরিক।

অভিযানে পুলিশ ও বন বিভাগের সহযোগিতা এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহৃতদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের কাছ থেকে ব্যক্তিগত মানিব্যাগসহ টাকা-পয়সাও উদ্ধার করা হয়েছে।

মেজর নাজমুল ইসলাম আরও জানান,“এই সড়কপথটি (হোয়াইক্যং-শামলাপুর) অপরাধপ্রবণ হিসেবে পরিচিত। এখানকার কিছু স্থানীয় ও রোহিঙ্গা অপহরণকারী চক্র বারবার অপহরণের ঘটনা ঘটাচ্ছে। আমরা এদের চিহ্নিত করছি এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: