শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছে। তবে, এই দুর্ঘটনা পরিকল্পিত হত্যা বলে দাবী নিহত আজমলের পরিবারের স্বজনদের।

শুক্রবার(২২ মে) রাত ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহামড়কের ধনবাড়ীর ধোপাখালীর চাড়াভাঙ্গা ব্রীজের পাশে  এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

আহত সজীব জানান, শুক্রবার রাতে জামালপুরের ফৌজধারী মোড় এলাকায় একটি ড্রাম ট্রাকের ভেতরে নারীর কন্নার শব্দ শুনে ট্রাকটির দিকে এগিয়ে যান। তখন ট্রাকটি দ্রত গতিতে টাঙ্গাইলের ধনবাড়ীর দিকে ছুটতে থাকে। ট্রাকটির পিছু নেয় তিনি ও তার  অপর আরেক বন্ধু ও মোটর সাইকেল আরোহী। 

একপর্যায়ে তার বন্ধুসহ ওই মোটর সাইকেল আরোহী পিছন থেকে ফিরে  গেওলও সজীব ও তার মোটর সাইকেল আরোহী আজমল সেই ট্রাকটিকে অনুসরণ করে মধুপুরের দিকে ছুটে। পথিমধ্যে তারা আর আর পিছু না নিয়ে জামালপুরের দিকে ফিরতে শুরু করে। ধনবাড়ীর চাড়াভাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছলে হঠাত করেই কী ঘটেছে তা আর তিনি মনে করতে পারছে না।

নিহত আজমলের বোন মৌমিতা আক্তার মিতা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ভাই আজমল সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, ধারণা করছি ওর বাকী তিন বন্ধু ওকে পরিকল্পিত হত্যা করতে পারে। তাই পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে মৃত্যুর মূল কারণ বের করার দাবী জানাচ্ছি।

ধনবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, টহল ডিউটির সময় কুচাভাঙ্গা ব্রীজের পাশে একটি মোটরসাইকেল সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

শ্রীপুরে ঈদ সামগ্রী বিতরণ

আহত সজিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে। 

নিহত আজমল হোসেন (৩৩) জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আহত সজিব (১৭) জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ভোরের আকাশ/ র.ই

 

সড়ক দুর্ঘটনায় নিহত ১জাকির হোসেন

শেয়ার করুন: