নরসিংদীতে তরুণীকে ধর্ষণের চেষ্টা, ভিডিও ধারণ, আটক ৩

নরসিংদীতে রায়পুরা উপজেলার চরাঞ্চল চরমধুয়ায় ইউনিয়নের গাজীপুরা এলাকায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টা করা অভিযোগ ওঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৩ যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাহিম (১৮), মাহবুবুর রহমান (২৮) ও ত্রিসাদ(২০)। এছাড়া অভিযুক্ত সাজিদ (১৯) ও শাহ পরান(২০) পলাতক রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ১৫ জানুয়ারি রাত ১০টার দিকে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে অভিযুক্তরা ভুক্তভোগীর মুখ চেপে ধরে বাড়ির সামনে খড়কোটার (গাদারপাড়া) মধ্যে নিয়ে যায়। এ সময় রাহিম তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় ক্লিনিককে ভুক্তভোগী প্রাথমিক চিকিৎসা নেন। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা গত ১৬ জানুয়ারি রাতে গাজীপুরা বাজার এলাকা থেকে তাদের তিনজনকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ধর্র্ষণের চেষ্টার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/র.ই