শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে ৪৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি সংসদীয় আসনে ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে জনণকল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আগামিকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সকল প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন। 

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রতীক গ্রহণের পর বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের জানান, আজ আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি। ধানের শীষ এ দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম জানান, স্ব স্ব আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ফিরে গেছেন। আগামিকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবে। 

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫ জন প্রার্থী নমিনেশন পেপার জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। পরে ইলেকশন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) ৯ জন নমিনেশন পেপার প্রত্যাহার করে নেন।

ভোরের আকাশ/র.ই


 

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনশরীফা হক

শেয়ার করুন: