শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে টার্গেট করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে: রুহুল কবীর রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আপনারা দু'একটি ইসলামী দল কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন? জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন।  এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে।  বুক পিঠ বলে আপনাদের কিছু নেই।  

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামের ১০ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন, জিয়াউর রহমান মারা গেলো এরশাদ বন্ধুকের নল দিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের সাথে কেউ যাবে না বল্লেও আপনারা চলে গেলেন।  কার সাথে, শেখ হাসিনার সাথে।  সবসময় সুবিধা খুঁজে বেড়ান, সবসময় ধান্ধা খুঁজে বেড়ান।  চলে গেলেন, বিএনপি যায় নাই।  দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই।  তিনি বলেছেন, জনগণের কাছে আমি যে অঙ্গীকার ওয়াদা করছি সেখান থেকে সরবো না।

তিনি আরো বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি।  আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক।  ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি। কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাইফুর রহমান রানা প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

তারেক রহমান

শেয়ার করুন: