শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যের প্রতিক, বাংলাদেশের অবিসংবাদিত অভিভাবক ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি)  বেলা ৩ টায় দামুড়হুদা ব্রিজ রোডে অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অনন্য ও অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান রেখেছেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছে এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক দর্শন বিএনপি নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক সংগ্রাম ও কর্মসূচি পরিচালনা করবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ দামুড়হুদা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা থানা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রায়হান উদ্দিন।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।

ভোরের আকাশ/নি. ব

দোয়া মাহফিল

শেয়ার করুন: