শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনের কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সিটি করপোরেশন এলাকা। 

এই ঘটনার প্রতিবাদে  মঙ্গলবার (১০ মার্চ) সকালে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সকল ওয়ার্ড সচিব তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

সমাবেশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ গত সোমবার সচিব আবুল বাশারের কাছে একটি অবৈধ ওয়ারিশ সনদের জন্য চাপ দেন। নিয়মবহির্ভূতভাবে এই সনদ দিতে অস্বীকৃতি জানালে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সচিবকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিপি আবদুল্লাহসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

প্রতিবাদ সমাবেশে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুঁইয়া বলেন, একজন সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক। যারা প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করে এবং কর্মকর্তাদের গায়ে হাত তোলে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যান্য কর্মকর্তারা জানান, এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আজ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 

এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসককে জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে ওয়ার্ড সচিবদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণায় বিপাকে পড়েছেন সাধারণ নাগরিকরা। জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদসহ জরুরি সেবা নিতে আসা নগরবাসীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/ র.ই

কর্মবিরতি পালনভিপি আবদুল্লাহ

শেয়ার করুন: