কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা গ্রামে জমি দখল সংক্রান্ত জেরে সংঘর্ষে ৩ জনের প্রাণহানী হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী দাঙ্গা হয়।
এতে দুই পক্ষের সংঘর্ষে মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫), বাচ্চা মিয়ার মেয়ে কুলছুম বেগম মারা যায়। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান দুইজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সেখানে পুলিশি নজরদারী জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ