শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বরূপকাঠি পৌর বিএনপি সভাপতি কামাল, সাধারণ সম্পাদক মাইনুল

এস,এম সিপার, নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দীর্ঘ ২৭ বছর পর পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান।

এদিন দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক (বন ও পরিবেশ) কাজী রওনাকুল ইসলাম টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল। প্রথম অধিবেশন শেষে স্বরূপকাঠি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর পর দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ  শুরু করা হয়। তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৫ জন প্রার্থী । ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার ভোট প্রদান করেন।

জানা গেছে, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এমন সম্মেলন অনুষ্ঠিত হলো। ২০২৩ সালের ২৪ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী স্বরূপকাঠি পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী কামাল হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

ভোরের আকাশ/জাআ

পৌর বিএনপিস্বরূপকাঠি

শেয়ার করুন: