নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা ঘোষবাড়ি এলাকায় মুরগীবহনকারি পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহতের নাম পরিচয় তৎক্ষনাৎ জানা যায়নি। তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে মুরগীবহনকারি পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় এনামুল (২০), আকাশ (১৮), হুসাইন (১৯) ও আকাশ খান (২১) নামে চার ব্যক্তি গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর এনামুলকে খুলনায় রেফার করা হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী আরও জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ র.ই