ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ যুবক আটক

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মিরাজ (২৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের বলিবাড়ির রাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক মো. সাইফুল ইসলাম মিরাজ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকালি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সিরাজ চৌকিদার।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে কোস্ট গার্ড বলেছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনএ