শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ১২ ভারতীয়কে পুশইন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ  সীমান্ত দিয়ে ১২ ভারতীয়কে পুশইন
ময়মনসিংহ সীমান্ত দিয়ে ১২ ভারতীয়কে পুশইন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । সোমবার রাত ১টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার মুন্সিপাড়া বিওপি এলাকায় তাদের পুশইন করা হয়। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে আটক করে বিজিবি।

আটককৃত ১২ জনের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ একজন শিশু রয়েছে।  তারা সবাই বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্বও লাভ করেন।

আটককৃতরা জানান, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। এমনকি, তাদের কাছ থেকে মোবাইল, আইডিকার্ড, আদার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।

তারা জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, ‘রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়।  তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: