শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

টঙ্গীতে দেয়াল লিখন ও গ্রাফিতিতে অগ্নিঝরা প্রতিবাদ

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি'র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন ও অনলাইন-অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করেছে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল।

রবিবার (২৭ জুলাই) দুপুরে টঙ্গী সরকারি কলেজের দেয়ালে গাজীপুর মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ গ্রাফিতি অংকন করা হয়।

রাজধানীসহ দেশের ন্যায় টঙ্গী সরকারি কলেজের দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নিঝরা প্রতিবাদ।

এই গ্রাফিতি অংকন কর্মসূচিতে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী সরকারি  কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ফজলে রাব্বি, ছাত্রদল নেতা কারিমুল্লা, রাইয়ান, জুবায়ের, নাফিও, মামুন, ইউনুস, সাকিব প্রমুখ।

গ্রাফিতি অংকন কর্মসূচি পালনের পর নেতাকর্মীরা টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় বক্তৃতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদসহ কয়েকজন শহীদ এবং ‘এক দফা এক দাবি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’ ব্যানার হাতে ছাত্র-জনতার গ্রাফিতি চিত্র রয়েছে।

জুলাই অভ্যুত্থানে বিএনপিরই শহীদ হয়েছে ৪২৩ জন।  এ সংখ্যাটা আরও বাড়তে পারে।  আর অঙ্গ-সহযোগী সংগঠন মিলিয়ে এর সংখ্যা অনেক।

তারা আরও বলেন, বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল-যারা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন।  আমাদের নেতাকর্মীরা দেড় দশকের বেশি সময় ধরে নানাভাবে জুলুম-নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে।  আমরা সব সময়ই তাদের পাশে আছি এবং থাকব।

ভোরের আকাশ/জাআ

টঙ্গীদেয়াল লিখন

শেয়ার করুন: