শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাফ নদ থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা থেকে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি মাছধরা নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় এ ঘটনা ঘটে। আটক হওয়া ট্রলার দুটি শাহপরীর দ্বীপ ডাংগরপাড়ার বাসিন্দা রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, সকাল ৮টার দিকে তাঁর ঘাটের চারটি নৌকা বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দেয়। এ সময় দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাসহ ৯ জন জেলে ধরা পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “দুটি নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ১০ মাসে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির সহায়তায় বিভিন্ন সময়ে প্রায় ২০০ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছে।

এতে করে সীমান্তবর্তী এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।

ভোরের আকাশ/মো.আ.


 

আরাকান আর্মিটেকনাফজেলে

শেয়ার করুন: