শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশ দূষণের দায়ে

রাজবাড়ীর ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা
রাজবাড়ীর ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ভিক্টর ভিলেজ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর মাখন বাবুর চরে এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।

অভিযানে ভিক্টর ভিলেজের মালিক রুহুল আমিনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশীদ, গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, উপজেলা কৃষি দপ্তর এবং গোয়ালন্দ ঘাট থানার সদস্যরা সহযোগিতা করেন।

রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে ভিক্টর ভিলেজ প্রতিষ্ঠানটি পরিবেশ আইন উপেক্ষা করে পরিবেশ দূষণ কার্যক্রম চালিয়ে আসছিল, যা পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, গোয়ালন্দ উপজেলার উজানচরের ভিক্টর ভিলেজকে পরিবেশগত বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: