শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

শহীদ জিয়ার খনন করা ঐতিহাসিক খাল পুনরুদ্ধারে জোর দাবি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শনিবার (২৮ মার্চ) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর খাল খনন কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।

পরিদর্শনকালে রহমাতুল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়নমূলক উদ্যোগ ছিল না, বরং এটি ছিল দেশের কৃষি, গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভরতা অর্জনের এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষিজমিতে পানি প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এক ধরনের উন্নয়ন বিপ্লব সাধিত হয়েছিল।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার সেই দূরদর্শী নেতৃত্ব আজও দেশের উন্নয়ন ভাবনায় অনুপ্রেরণা জোগায়। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য উত্তরসূরি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আবারও খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, যা দেশের কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রহমাতুল্লাহ দাবি জানান, চরকাউয়ায় শহীদ জিয়ার হাতে উদ্বোধন করা ঐতিহাসিক খালটি দ্রুত পুনরুদ্ধার, সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। 

 যাতে নতুন প্রজন্ম দেশের উন্নয়ন ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পারে এবং স্থানীয় কৃষকরা এর সুফল ভোগ করতে পারেন।

তিনি বলেন, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন আজও প্রাসঙ্গিক। দেশের কৃষি, জনপদ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচিগুলো এখনো উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হয়।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন,  বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ,  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলায়মান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বরিশালের চরকাউয়া এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন।

স্বেচ্ছাশ্রম ও দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার করে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার এই উদ্যোগটি পরবর্তীতে ব্যাপকভাবে পরিচিতি পায় এবং অনেকের কাছে এটি ‘জিয়া মডেল’ হিসেবেও পরিচিত।

ভোরের আকাশ/ র.ই


 

খাল দ্রুত পুনঃখননের দাবিআলহাজ্ব নুরুল আমিন

শেয়ার করুন: