শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের ৮ম তলায় এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: জেসমিন আকতার বানু। মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মো: জাহিদুর রহমান খান, খান আতিকুর রহমান লাবলু ও জুবায়ের আহমেদ নাফি সহ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় বালক ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আব্দুল্লাহ ও বিপ্র বাড়ৈ এবং রানারআপ হন আল আমিন ও আদিব। বালক সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন সিয়াম শেখ ও রানারআপ নওশাদ নবীন। এদিকে বালিকা ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হন নুসরাত মিনহা এবং রানারআপ হন লাবণ্য খান ও নুসরাত শিকদার। বালিকা একক বিভাগে চ্যাম্পিয়ন হন নুসরাত জাহান ও রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন সানিয়া সিনহা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের দক্ষতাকে শাণিত করবে।

ভোরের আকাশ/এসএইচ

মাদারীপুর

শেয়ার করুন: