শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফের বেপরোয়া ডাম্পার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে বেপরোয়া গতির ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) সকালে হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানায় প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন দুই বন্ধু রুবেল ও আরমান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণহীনভাবে দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাম্পট্রাকটি বিপরীতমুখী লেনে ঢুকে পড়লে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার সঙ্গে থাকা বন্ধু আরমানকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকার ছগির আহমদের ছেলে। তার সঙ্গে থাকা আরমান টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে বেতনের টাকা নিয়ে বিরোধ, ক্ষোভের জেরে নিরাপত্তাকর্মীকে হত্যা

দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজে ডাম্পট্রাকটিকে দ্রুতগতিতে বিপরীত লেন অতিক্রম করে মোটরসাইকেলটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। তবে চালক মদ্যপ ছিলেন কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে শোকের মাতম চলছে পুরো এলাকায়।

ভোরের আকাশ/রই 

রুবেল

শেয়ার করুন: