শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের বিভাগীয় কমিশনার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিগত নির্বাচনে কি হয়েছে তা ভুলে যান, সততার সহীত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এবার নিরপেক্ষ ভোট গ্রহণ করতে হবে

বিগত নির্বাচনগুলোতে কি হয়েছে তা ভুলে যান, আসন্ন নির্বাচনে সততার সহীত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে হবে আমাদের সকলকে।

সরকারের সামনে এ নির্বাচন একটি চ্যালেঞ্জ তাই সকল দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা নির্ভয়ে রাষ্ট্রিয় দায়িত্ব পালন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে জাতিকে।

মৌলভীবাজারের কুলাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  

মৌলভীবাজার- ২ আসনের সহকারী রিটার্নি অফিসার ও কুলাউড়ার ইউএনও মো: মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্ল্যা প্রমূখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে যাতে কেউ বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য সরকার দায়িত্বশীল কর্মকর্তাসহ ভোটারের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে।

এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ও ঝুকিপূর্ণ সেন্টারগুলোতে বডি ক্যামেরা থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের ফলাফলের অপেক্ষায়। কোন অপশক্তির কাছে মাথা নত না করে সততা ও আদর্শের সাথে নির্বাচনী দায়িত্ব পালনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

উক্ত সংসদীয় আসনের ২ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারী ৩ দিনব্যাপী এ প্রশিক্ষনে অংশ নেন। কুলাউড়া উপজেলায় ১০৩টি ভোটকেন্দ্র রয়েছে।

মোট ভোটার ৩ লক্ষ ৩ হাজার ২০ জন। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোরের আকাশ/নি. ব

প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন: