নিজের বাড়িতে আগুন দিলেন মাদকাসক্ত ব্যক্তি

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এসকে বাজার এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে। মাদকাসক্ত ব্যক্তির নাম মো. ইসরাফিল হোসেনের, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়ি ফিরতেন। ঘটনার দিন তিনি নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ করে নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেন। মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের কিছু আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনসহ এলাকাবাসী।
ভোরের আকাশ/এনউব