শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌর ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌর ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক বাতি লাগানোর কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। নিহত নাঈম শেখ (২৮) শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের উজিলাব গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি শ্রীপুর পৌর সভার ইলেকট্রিশিয়ান হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিলো।
প্রত্যক্ষদর্শী তারেক মিয়া জানান, কাঁধে একটি পাইপ নিয়ে বাতি লাগাতে উঠে নাঈম। অসাবধানতা বশত পাইপটি উপরে ৩৩ কেভি লাইনে স্পর্শ করে।সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে।ওই সময় সে চিৎকার করে বলেন মাসুদ ভাই বাঁচান।২/৩ মিনিট ঝুলে ছিলো, তারপর সব শেষ।
পৌরসভার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান জানান, সকল সেফটির ব্যবস্থা করে বাতি লাগাতে পাঠানো হয়েছিলো। বাতি লাগানোর সময় দূর্ঘটনাটা ঘটার সম্ভাবনা নাই বল্লেই চলে।কিভাবে কি হলো বলতে পারছিনা।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, দূর্ঘটনার ঘটনাটি মর্মান্তিক। এটা দুঃখজনক। ছেলেটি খুবই কর্মঠ ছিলো।
ভোরের আকাশ/এসএইচ