শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামগতি বয়ারচর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। 

দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। আহতরা সবাই জেলে। তাদের বাড়ী লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে থাকা নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করেন।

এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জনের মধ্য দেলোকা নামের এক জেলে নদীতে লাফ দেন। বাকি চারজন জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থা গুরুতর দেখে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। তবে তারা নোয়াখালী সদর হাসপাতালের পথে রয়েছেন বলে জানা গেছে।

রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, 'তাদের অবস্থা খুবই খারাপ। এখন দগ্ধদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।'

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, 'দগ্ধদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে।

দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হতে পারে।'

ভোরের আকাশ/মো. আ.

লক্ষ্মীপুরচিকিৎসকগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

শেয়ার করুন: