শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

ব্যপক উৎপাদন, সংরক্ষণাগার না থাকায় দামে বঞ্চিত সবজি চাষী

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সবজি উৎপাদনে দেশের অন্যতম রংপুর। এখানে প্রতিবছর যে সবজি উৎপাদন হয়, তা জেলার চাহিদা মিটিয়ে, ঢাকাসহ আশে পাশের জেলায় যাচ্ছে প্রতিদিন। 

তবে সকল সবজি একই সময়ে উত্তোলন ও তা সংরক্ষণ করতে না পারায়, দাম থেকে বঞ্চিত হন কৃষক।

এ নিয়ে কৃষকদের ক্ষোভের শেষ নেই। তাদের দাবী বিভিন্ন সময় উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার কথা বললেও, কার্যত তা একটি বাহানা ছাড়া কিছু না। 

জেলায় সবজি উৎপাদনে সবচেয়ে এগিয়ে মিঠাপুকুর উপজেলা। এখানকার কৃষকরা শীত, বর্ষা, খরা সকল মৌসুমেই শাক-সবজি উৎপাদনে ব্যস্ত থাকেন। কথা হয় এমনি এক কৃষক বকুল মিয়ার সাথে, যিনি উপজেলার রানীপুকুর ইউনিয়নের বাসিন্ধা। দীর্ঘদিন ধরে সবজি চাষের সাথে জড়িত এই কৃষক বলেন, এবছরও ২০ শতক জমিতে কাকরোল আবাদ করেছেন তিনি। ফলনও ভাল হয়েছে তার। তবে দাম নেই, অথচ প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই সবজি। 

দাম কম পাবার কারণ হিসেবে এই কৃষক জানান, একটা নির্ধারিত সময়ের পর ক্ষেতে তো আর সবজি রাখা যায় না। তাই তুলতে হয়, আর সংরক্ষণেরও উপায় না থাকায়,  দাম যাই হোক বিক্রি করতে বাধ্য হন তারা। তা না হলে, কষ্ট করে ফলানো সবজি নষ্ট হয়ে যাবে। তবে রেখে দেবার মত বিকল্প ব্যবস্থা থাকলে, কষ্টের সবজি কম দামে দিতেন না তিনি।

অপর আরেক কৃষক জালাল মিয়া বলেন, হামার কষ্ট কাওই দেখে না। খালি খালি কয়া যায়, এই করম আর ঐ করম। শেষেত কিছু হয় না। আর হামরা দাম পাই না। সরকার যদি হামার কথা চিন্তা করিল হয়, তাইলে সবজি রাখার ঘর করি দিল হয়। আর হামরা সেগুলা সেটে রাখি বেঁচবার পাইনো হয়। 

সবজি চাষী মজনু মিয়া জানান, প্রতি বছরের মত এ বছরও তিনি বিশ শতক জমিতে লাউয়ের আবাদ করেছেন। যেখানে প্রতিটি  ক্ষেত থেকে  ১৫-২০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এ দাম আরো বেশি পেতেন বলে দাবী তার। যদি তা সংরক্ষণ করা যেত। তাহলে দুই গুন টাকা বেশি পেতেন। তবে এই সুযোগ না থাকায় আফসোস তার সবসময়েই।

প্রতিবছরের মত এবছরও মিঠাপুকুর উপজেলায় বরবটি, করলা, কাকরোল, পটল, লাউ, মিষ্টি কুমড়া, শসা, কচু, কাঁচামরিচ, লালশাক, পুঁইশাক, ডাটা, কলমি শাকসহ প্রায় ২০ প্রকার শাক-সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। এই চিত্র রংপুরের বাকি উপজেলা গুলোতেও।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, রংপুর জেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে ১৭ হাজার ৮৯০ হেক্টর জমিতে শাক-সবজির আবাদ হয়েছে। যেখানে উৎপাদন হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৭৬৪ মেট্রিক টন। খরিপ-১ মৌসুমে ১১ হাজার ৪’শ হেক্টর জমির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১২ হাজার ৯’শ হেক্টর জমিতে। 

এতে উৎপাদন হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৪ মেট্রিক টন। চলতি খরিপ-২ মৌসুমে ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও এখন পর্যন্ত ২ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। এ মৌসুমে শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৩৮ মেট্রিক টন। রবি, খরিপ-১ ও খরিপ-২ মৌসুম মিলে রংপুর জেলায় ৩৫ হাজার ৫৪০ হেক্টরের বেশি জমিতে ৮ লাখ ৬৩ হাজার ১৯৬ মেট্রিক টন শাক-সবজি উৎপাদন হবে। এর বিপরীতে জেলার চাহিদা মাত্র ২ লাখ ৩৭ হাজার ৩৩০ মেট্রিক টন। অর্থ্যাৎ স্থানীয় চাহিদার প্রায় ৪ গুণ শাক-সবজি উৎপাদন হচ্ছে রংপুর জেলা।

আর এই উৎপাদিত সবজি সংরক্ষণের অভাবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন জেলার সবজি চাষীরা। যদিও কৃষকদের দাবী বিভিন্ন সময়ে জেলায় শাক-সবজি সংরক্ষণে একাধিক সংরক্ষণাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে অনেকে, তবে সেই শুধু প্রতিশ্রুতিতেই আটকানো,  বাস্তবায়ন করেনি কেউ। ফলে বছরের পর বছর কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, সম্প্রতি রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা, সদর ও মেট্রোপলিটন এলাকায় ৭টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এটি কন্টেইনার এবং রুম বেইজে করা হচ্ছে। এগুলোর কাজ শেষ হলে, সুবিধা পাবে কৃষকরা। তখন সেখানে রেখে বাজারজাত করার সুবিধা পাবেন তারা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জেলায় কিছু মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এগুলোর ব্যবহার ও সফলতার উপর ভিত্তি করে পরবর্তীতে সারাদেশে আরো ২ হাজার মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করার হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি সেখানে একটি নির্দিষ্ট মেয়াদে রাখতে পারবেন। 

আরও পড়ুন

সিরাজদিখানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

এছাড়া রংপুরে উৎপাদিত শাক-সবজি বিষমুক্ত করতে জৈব বালাইনাশকের ব্যবহার ছড়িয়ে দেয়া হয়েছে। এটিকে সহজলভ্য করতে প্রতিটি কীটনাশকের দোকানে বাধ্যতামূলকভাবে জৈব বালাইনাশাক রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলো জানান তিনি। যাতে করে উৎপাদিত সবজি দেশের বাহিরেও রপ্তানী করা যায়, সেই লক্ষে কাজ করছে কৃষি বিভাগ।

ভোরের আকাশ/র ই


 

সিরাজুল ইসলাম

শেয়ার করুন: