শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ
বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ

আপন ভাইয়ের বিরুদ্ধে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ করেছেন বাগেরহাটের আয়কর আইনজীবী শেখ মনিরুজ্জামান। মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মনিরুজ্জামান বলেন, বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলরোড বাইপাস সড়কে তার একটি চারতলা ভবন রয়েছে, যেখানে সাতটি ইউনিটে ভাড়াটিয়ারা বসবাস করছেন।

তিনি বলেন, তারা চার ভাই ও তিন বোন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যৌথভাবে (এজমালি) ভোগ করে আসছেন। তার ভবনে বর্তমানে ২৮ জন মানুষ বসবাস করেন।

তিনি অভিযোগ করে বলেন, তার সেজ ভাই নুরুল আলম শাহাদাত অন্য শরিকদের না জানিয়ে ভবনের সীমানা সংলগ্ন জায়গায় চলাচলের রাস্তা কেটে পুকুর খননের কাজ শুরু করেছেন। এতে তার চারতলা ভবন এবং বড় ভাইয়ের দুইতলা ভবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। রাস্তা কেটে ফেলায় ভবনে বসবাসরত ১০টি পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার পরিবারসহ শরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত ভাইকে এই জঘন্য কাজ থেকে বিরত রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ভোরের আকাশ/এসএইচ

 

শেয়ার করুন: