শিরোনাম
ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশ

পারিবারিক বিরোধে স্ত্রীর বিরুদ্ধে থানায় স্বামীর অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার অভিযোগ করেছেন সাহাব উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ২৭ অক্টোবর লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগকারী সাহাব উদ্দিন উপজেলার উত্তর আমিরাবাদ ছোট বারোদোনা এলাকার কালু মিয়ার ছেলে। তাঁর অভিযোগ অনুযায়ী, প্রায় ১০ বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী সামাজিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসমত আরা নিলা (২৭) নামে এক নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি শিশুসন্তান রয়েছে।

লিখিত অভিযোগে সাহাব উদ্দিন উল্লেখ করেন, পারিবারিক বিষয় ও ঋণসংক্রান্ত বিরোধ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তাঁর দাবি, গত ২৩ অক্টোবর ভোরে তাঁর স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাহাব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, চিকিৎসা শেষে ২৫ অক্টোবর তিনি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এর পরদিন ২৬ অক্টোবর রাতে তাঁর অনুপস্থিতিতে স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে যান।

তিনি আরও অভিযোগ করেন, পরে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি। এ ছাড়া স্ত্রীর মা-বাবার বিরুদ্ধে গালিগালাজ ও মামলা করার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

আরও পড়ুন

চাঁদপুরে ১০ বছর বয়সেই মো. আশ্রাফের কুরআন হিফজ সম্পন্ন

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

আবেদনে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাহাব উদ্দিন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: