শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

-আজিজুল বারী হেলাল

এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ধর্মচর্চা ছাড়া নৈতিকতার উন্নয়ন সম্ভব নয়। মানুষ যদি ধার্মিক না হয়, তাহলে সমাজে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার কখনোই করা যাবে না। এই অঞ্চলে রাজনৈতিক ভেদাভেদ থাকবে কিন্তু রাজনৈতিক দ্ব›দ্ব থাকবে না, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি মঙ্গলবার (২১ জানুয়ারী) রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নেরন ৭,৮,৯ নং ওয়ার্ড নাগরিক সমাজের উদ্যোগে নন্দনপুর বটতলা গোলচত্বর মাঠ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন জিয়া পরিবার বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এই সম্পদকে ব্যবহার করে কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করতে হবে। তিনি বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত ভাতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো আমার এলাকার মানুষের সঙ্গে বিভেদমূলক রাজনীতি করিনি। আমার সাধ্যমতো সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সব মানুষকে আমি সমান চোখে দেখি। খুলনা-৪ আসনের উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে ও  বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন জমাদ্দারের সঞ্চালনায় সুধীজনদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইন্দ্রিস আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আফতাব আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আবুল হাশেম,শেখ আবু জাফর, আলহাজ্ব মালেক মোড়ল, আলী হোসেন খান, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, ডাঃ ওহিদুজ্জামান, ডাঃ স্বপন কুমার শীল, আলহাজ্ব আবু সাঈদ আব্দুল লতিফ শেখ, আঃ লতিফ, আলহাজ্ব আবু সাঈদ হাওলাদার, বাবলু নন্দী, আঃ রশিদ, জব্বার মল্লিক, ইউসুফ হাওলাদার।

রাজনৈতিক ব্যাক্তির মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,  এনামুল হক সজল, সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপি’র সদস্য মোল্লা এনামুল কবীর, সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, শেখ মোঃ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, যুবদল নেতা  তানভির আহম্মেদ সুমন, মুন্না সরদার,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, আলহাজ্ব সেলিম হাওলাদার, মর্জিনা বেগম, মোঃ রাসেল শেখ।

ভোরের আকাশ/র.ই

 

 

বিএনপিআজিজুল বারী হেলাল

শেয়ার করুন: