শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন
সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়া ও হাসপাতাল চালু না করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে ক্যাম্পাসে "ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না। ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না' শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের হৃদপিন্ড বা হার্ট হলো হাসপাতাল। অথচ মেডিকেল কলেজে হাসপাতাল চালু হয়নি। আমরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাল, সার্জারির কাজ শিখতে পারছি না। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন মেডিকেল কলেজ চালু করেছেন। সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেয়া হোক।

এসময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয়দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, মো. ইব্রাহীম, পৃথ্বীরাজ চৌধুরী, তাহরিম আক্তার, সায়মা আক্তার রিমা, সানজিয়া তাবাসসুম মাইসা প্রমুখ। এসময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: