যুবকদের অংশগ্রহণে রিজার্ভ ফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখিন হয়। এজন্যই আমরা এনসিপি'র ইশতেহারে ঘোষনা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুন পরিমান রিজার্ভ ফোর্স গঠন করা হবে।
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কি করবে সে বিষয়ে কিছু বলে না।
তিনি আরও বলেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি'র প্রার্থী ও গণভোটে হ্যা ভোটের প্রচারনায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপি'র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ।
ভোরের আকাশ/এনএস