শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে স্বাস্থ্যের পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীদের কর্মবিরতি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ দুই যুগ অতিক্রম হলেও নিয়োগ বিধি চূড়ান্ত না হওয়ায় আন্দোলনে নেমেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীরা। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে কর্মরতরা মঙ্গলবার (২ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে।

বিরামহীনভাবে এই কর্মসূচি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

কর্মবিরতি চলাকালে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা মধুপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে মানববন্ধন করে। এ সময় তারা বলেন, ২৬ বছর আগে আমাদেরকে রাজস্ব খাতের অধীনে নিয়োগ দেওয়া হয়েছে।

আমরা যথাযথ বিধি মেনে গ্রামে গ্রামে গিয়ে নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, গর্ভকালীন সেবা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ নানামুখী সেবা দিয়ে আসছি। কিন্তু অদ্যাবধি আমাদের নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আমাদের পদোন্নতি ও গ্রেড উন্নীতকরণ বন্ধ রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নানা অজুহাতে ঝুলিয়ে রাখা নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীদের অধিকার আদায় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইমরুল হক, জেলা শাখার সহসভাপতি মো. আরিফুল ইসলাম সুমন, সুমাইয়া সুইটি, সাজেদা আক্তার, মানিক মিয়া, জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টকর্মবিরতির ঘোষণাটাঙ্গাইল

শেয়ার করুন: