শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই দশক পর গাজীপুর

তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 দুই দশক পর মঙ্গলবার (২৭ জানুয়ারী ) নির্বাচনী সফরে গাজীপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক জিয়ার শৈশবের নানা স্মৃতিবিজড়িত এই জনপদে তার আগমনকে ঘিরে গাজীপুর মহানগরসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জনসভাকে ঘিরে সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজবাড়ী মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন। জনসভা সফল করতে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সভাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এর আগে গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “দীর্ঘ দুই দশক পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তিনি জনসভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনজুড়ে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, রাজবাড়ী মাঠে প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে। তিনি জানান, জনসভা সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটি ও একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া যানজট এড়াতে বিকল্প সড়ক নির্ধারণসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, এই রাজবাড়ী মাঠ তারেক রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরে অবস্থানকালে তিনি এখানে সময় কাটিয়েছেন। দীর্ঘদিন পর নেতার আগমনে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অনুপ্রাণিত।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন তারেক রহমান। ওই সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
দীর্ঘ বিরতির পর গাজীপুরে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

ভোরের আকাশ/র.ই

 

মঞ্জুরুল করিম রনিবিএনপি

শেয়ার করুন: