চট্টগ্রাম বোর্ডে মানবিকে, সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম লোহাগাড়ার নওশিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন লোহাগাড়ার মেয়ে নওশিন তাবাসসুম। তিনি চট্টগ্রাম কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন করে এ কৃতিত্ব দেখিয়েছেন।
নওশিন তাবাসসুম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকার বাসিন্দা। তিনি পদুয়া মিশকাতুন নবী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমানের ছোট মেয়ে।
তার এ অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তার এ অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।
নওশিনের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য, উচ্চশিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।
ভোরের আকাশ/ এনউব