শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পুকুরে ভেসে উঠে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত হৃদয় হোসেন রাজমিস্ত্রী কাজ করতেন বলে জানা যায়।

নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এস আই ফারুক হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় অস্ট্রেলিয়া ব্লো নামে একটি প্রজেক্ট এর পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার চান মিয়ার ছেলে। সে তার ভাইয়ের সাথে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে হৃদয়ের কোন খোঁজ খবর পাই না। অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও তার কোন খবর পাওয়া যায় নি। আজ সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করার পরই জানতে পারি এটি হৃদয়ের লাশ নিহতের বড় ভাই হৃদয়ের লাশ নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন।

এই বিষয়ে ফজলুর রহমান নামে হৃদয়ের এক আত্মীয় বলেন, হৃদয় অবিবাহিত। বড় ভাইয়ের সাথে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে। হৃদয় রাজমিস্ত্রী কাজ করতো। গত বুধবার থেকে হৃদয়কে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি। কিন্তু আজ পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুকুর পাড়ে যাই পুলিশ লাশ উদ্ধার করার পর জানতে পারি এটি হৃদয়ের লাশ।

লাশ উদ্ধারের সময় নিহতের পড়নে লাল রঙের একটি জ্যাকেট, কালো জিন্সপ্যান্ট, দুই হাতে সাদা গ্লাভস পড়া ছিল। নিহতের লাশ ফুলে দূর্গন্ধ ছড়াচ্ছে।

এ বিষয়ে পুলিশের এস আই ফারুক হোসেন বলেন, পুকুর থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/মো.আ.


 

 

শেয়ার করুন: