রংপুরে ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচীতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাদিক ইসলাম, আঞ্জুমান আরা, মহসিনা বেগম, আরমান হকসহ অন্যরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে মধ্যবিত্ত- নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা লেখাপড়া করেন।চলতি বছর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণসহ অন্যান্য খাতে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে।মেসে প্রতি মাসে ৩ হাজার টাকা খরচ করে লেখাপড়া করা শিক্ষার্থীদের পক্ষে ৯ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করা সম্ভব হচ্ছে না।এতে করে বেশিরভাগ শিক্ষার্থীদের ফরমপূরণসহ লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দূর্নীতি দূর করলে শিক্ষার্থীদের এমন অযৌক্তিক ফির বোঝা বহন করতে হবে না বলে দাবী করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরপর কারমাইকেল কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে স্বারকলিপি দেয় শিক্ষার্থীরা।
ভোরের আকাশ/জাআ