শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার পদ্মায় মিলল ১৫ কেজির পাঙাশ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পদ্মায় জেলের জালে ধরা পড়েছে এই বিশাল পাঙাশ মাছ
পদ্মায় জেলের জালে ধরা পড়েছে এই বিশাল পাঙাশ মাছ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি নিলামে ১৫ হাজার টাকায় কিনেছেন এক আড়তদার।

সোমবার মধ্যরাতে শিবালয় উপজেলার পদ্মা নদীতে জামাল প্রামাণিক ও রতন হালদারের বেড় জালে মাছটি ধরা পড়ে বলে জানান আড়তদার সুমন রাজবংশী।

রতন হালদার বলেন, ‘সোমবার রাতে জামাল প্রামাণিকের নৌকায় আমরা জাফরগঞ্জ এলাকার সাতজন জেলে বেড়জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। মধ্যরাতে হরিরামপুরের শেষ প্রান্ত ও শিবালয়ের শুরু অংশের পদ্মা নদীতে জাল ফেললে পাঙাশটি ধরা পড়ে। পরে মঙ্গলবার ভোরে মাছটি হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে আসি। হাঁকডাকে ১৫ হাজার টাকায় সুমন নামের এক আড়তদারের কাছে বিক্রি করি।’

আড়তদার সুমন বলেন, ‘সকালে ভরতের খোলায় মাছটি উঠলে আমি ১৫ হাজার টাকায় কিনি। মাছটি ঢাকার এক ক্রেতার কাছে পাঠাব।’

ভোরের আকাশ/সু
 

শেয়ার করুন: