শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে কালভার্টের দু'পাশে গর্ত, ঘটছে দুর্ঘটনা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
একটি  `নসিমন গাড়ি' কালভার্টে ওঠার সময় উল্টে পড়ে
একটি `নসিমন গাড়ি' কালভার্টে ওঠার সময় উল্টে পড়ে

বাগেরহাটের চিতলমারী  উপজেলার একটি ব্যস্ততম কালভার্টের দু'পাশে গর্ত থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উপজেলা সদর ও চরবানিয়ারী ইউনিয়ন সীমান্তবর্তী সুরশাইল ও দুর্গাপুর গ্রামের (মঠ সংলগ্ন)  মরা চিত্রা খালের উপর এই কালভার্টটি নির্মিত।

রবিবার (২২জুন) সকাল ১১টায় পানি বহনকারী একটি  নসিমন গাড়ি কালভার্টের উপর ওঠার সময় নসিমনটি উল্টে পড়ে। এতে নসিমনে ড্রাইভার মারাত্মক ভাবে  আহত হন।  নসিমন গাড়ির মালিক শাহীন শেখ বলেন,প্রতিদিন এই কালভার্ট পারাপারের সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। 

ভুক্তভোগী এলাকাবাসী ও সরেজমিনে  জানা যায় , দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে গোপালগঞ্জ ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ জিয়াউল হক এই কালভার্টটি নির্মাণ করেন। দু'পাশে মাটি দিয়ে ভরাট করার কারণে, মাটিতে গর্ত সৃষ্টি হয়েছে।তাতে  দুর্ঘটনা ঘটে চলেছে। 

স্থানীয়  ভ্যানচালক আজিম শেখ বলেন, নিজেদের প্রচেষ্টা কিছু বালি দিয়েছি। 

উপজেলা এলজিইডি অফিসে ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন বলেন, এটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কাজ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা মুঠোফোন জানান, বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: