শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

"দুর্যোগে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব" : রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

"বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানুষের জীবন রক্ষা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল অঙ্গীকার।"

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণকালে এ কথা বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

তিনি বলেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থা হিসেবে দুর্যোগের সময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে সংগঠনটি সবসময় সক্রিয় রয়েছে। কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করে বলেন, বন্যার আগের সময় থেকে শুরু করে বন্যা চলাকালীন এবং পরবর্তী সময়েও তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। তাদের এই আত্মত্যাগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি জানান, দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের মেডিকেল টিম কাজ শুরু করেছে। তারা স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছে। পরিস্থিতির প্রয়োজন হলে এই কার্যক্রমের মেয়াদ আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আজকের ত্রাণ বিতরণের মধ্যেই কার্যক্রম শেষ নয়। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, জীবিকা পুনরুদ্ধার এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সম্ভাব্য সহায়তা দেওয়ার বিষয়েও কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

স্বেচ্ছাসেবীদের উদ্দেশে তিনি বলেন, মানবিক সেবার পরিধি বাড়াতে আরও বেশি তরুণ-তরুণীকে সম্পৃক্ত করতে হবে। তাদের অবদানের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে।

আরও পড়ুন

জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ড. জামিল আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তার,খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস প্রেসিপদডেন্ট দুলাল হোসেন-সহ রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যরা।

ভোরের আকাশ/র ই


 

অধ্যাপক ডা. মো. রফিকুল কবির

শেয়ার করুন: