শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার নিউমার্কেট দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা নিউ মার্কেট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী অভিজাত বিপনী কেন্দ্র। 

এর ঐতিহ্য রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তুলতে কেডিএ সবধরনের উদ্যোগ গ্রহণ করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছিলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটের সুবিধা নয়, বরং সবার জন্য সমান ও সুন্দর ব্যবসার পরিবেশ তৈরি করা সরকারের মূল লক্ষ্য।

মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে। ক্রেতা ও বিক্রেতাদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, নিউ মার্কেট এলাকার চারিপাশে অবৈধ স্টল সরিয়ে দেয়া এবং সিসিটিভি নজরদারি বাড়াতে হবে। 

আরও পড়ুন

ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়ে তিনি আশ্বস্ত করেন যে, বিগত ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা চাঁদাবাজি, সিন্ডিকেট এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, খুলনা নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরাসহ কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/র.ই

মাসুদুর রহমান গোরা

শেয়ার করুন: