শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২ টার দিকে প্রতিবেশী বাবলু রহমানের বাড়ির ছাদে খেলা করার সময় এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে আলিফ হোসেন প্রতিবেশী বাবলু রহমানের বাড়ির ছাদে খেলছিল। বেলা ১২ টার দিকে খেলার সময় হঠাৎ অসাবধানতাবসত ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে।

এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. মহিবুল্লাহ জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া আলিফকে হাসপাতালে নেয়া হলে তাকে পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

স্পৃষ্টদামুড়হুদাবিদ্যুৎ

শেয়ার করুন: