শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার স্মারকলিপি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার স্মারকলিপি
ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার স্মারকলিপি

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাবনায় ডিপ্লোমা ডাক্তারদের বাদ দিয়ে প্রস্তাব দেওয়ার প্রতিবাদে নওগাঁ জেলা প্রশাসক ও সিভিল সার্জন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডিপ্লোমা চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা কমিটি।

সোমবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন বি.ডি.এম.এ. এবং সাধারণ সম্পাদক ডিএম রফিকুল ইসলাম বি.ডি.এম.এ. স্বাক্ষরিত স্মারক লিপিটি নওগাঁ জেলা প্রশাসক এবং জেলা সিভিল সার্জন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন নওগাঁ জেলা কমিটি।

স্মারকলিপিতে বলা হয়, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগন বিগত ৪৫ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। এ বৈষম্য দূরীকরণে তারা চার দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং তাদের দাবিকৃত চার দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। 

স্মারকলিপিতে তাদের যে দাবিগুলো উত্থাপন করেন সে দাবিগুলো হলো, ডিপ্লোমা ডাক্তারদের দশম গ্রেডে উন্নীত করা এবং পদোন্নতির ব্যবস্থা করা। পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া। 

দীর্ঘ এক যুগ এর অধিক সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ বন্ধ রেখে গ্রামীন স্বাস্থ্যসেবা ধ্বংস করা হয়েছে তার অবসান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিডিএমএর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম. নাছিম উজ জামান চৌধুরী, নওগাঁ জেলা বিডিএমএ এর দপ্তর সম্পাদক মো. খাদেমুল ইসলামসহ আরও অনেকে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: