শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ.লীগ নেতা গোলাম মহিউদ্দিন কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আ.লীগ নেতা গোলাম মহিউদ্দিন কারাগারে
আ.লীগ নেতা গোলাম মহিউদ্দিন কারাগারে

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানী শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থণা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।

ঘটনার সার্বিক বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যে তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং এদিন কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের আগে দেওয়া সম্ভব নয় বলে জানান কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জের খাল পাড়ে ছাত্রদের উপর হামলা করার বিস্তর অভিযোগ রয়েছে। তাছাড়া ৪ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্র-জনতার উপর গুলি করার নির্দেশদাতা ও অর্থ যোগান দাতা হিসেবে তার নাম রয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকায় ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: