শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার নামে ভুয়া ব্যানারে বাড়ি দখলের পায়তারা

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘মাদার অব ডেমোক্রেসি-বেগম খালেদা জিয়া পরিষদ’ নামের একটি ভুঁইফোড় সংগঠনের নামে রাজশাহী নগরীর উপশহর এলাকায় একটি বাড়ি দখলের অভিযোগ উঠেছে। ব্যবসায়িক কার্যালয়ের কথা বলে বাড়ি ভাড়া নিয়ে রাজনৈতিক ব্যানার টাঙিয়ে সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগ তোলেন বাড়ির মালিক আইনজীবী আকরামুল ইসলাম।

এরপর বিষয়টি জানাজানি হলে রোববার বিকেলে রাজশাহী-২ (সদর) আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নিজে ঘটনাস্থলে সেই অবৈধ কার্যালয়টি উচ্ছেদ করেন।

এ সময় তার সাথে থাকা কর্মীরা বাড়ির মূল ফটকে ঝুলানো ভুঁইফোড় সংগঠনের সাইনবোর্ড ছিঁড়ে ফেলেন। সেখানে মিনুর উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ব্যক্তিরা সটকে পড়েন বলে জানা যায়।

এবিষয়ে বাড়ির মালিক জানান, গত বছরের অক্টোবরে সরকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ডেভেলপার ব্যবসার কথা বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর তিনি সেখানে ‘মাদার অব ডেমোক্রেসি-বেগম খালেদা জিয়া পরিষদ’- নামের একটি সংগঠনের কার্যালয় বানিয়ে ফেলেন। এরপর থেকে কোনো ভাড়া বা বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধ না করে বাড়িটি দখলের পাঁয়তারা করা হচ্ছিল।

এ নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েও কোনো সমাধান মেলেনি, উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অবশেষে  রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি, রাজশাহী-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এবং চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নিজে এসে বাড়িটি দখলমুক্ত করেন। মিনু জানান, এই নামে বিএনপি'র কোনো স্বীকৃত সংগঠন নেই এবং এটি সম্পূর্ণ প্রতারণা। আমি তাদের বিরুদ্ধে থানায় নিজে অভিযোগ করব।

 

ভোরের আকাশ/আ.র

বাড়ি দখল

শেয়ার করুন: