নারায়ণগঞ্জ
পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ

নারায়ণগঞ্জ শহরে একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে মরদেহটি উদ্ধারের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে অনেক দিন আগের হওয়ার কারনে লাশ পচে ও ফুলে দুগন্ধ বের হচ্ছে। সিআআইডির ক্রইমসিনের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।
নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করতো। গত ২৭ জানুয়ারী থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্বামীকে বললে সে নির্বিকার ছিল। দুপুরে পার্লারটি ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশে লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ পড়ে ছিলো। নিহত ৩৮ বছর বয়সী ইতি আব্দুর রাজ্জাকের কন্যা। তিনি এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে থাকতেন।
ওসি আব্দুল হালিম বলেন, বিউটি পার্লারের মালিক ছিলেন ওই নারী। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।
“নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ফরেনসিক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”তিনি আরো বলেন, এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ পার্লারের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেশন ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ র.ই