শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ‘মজনু গ্রুপের’ ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ‘মজনু গ্রুপের’ ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার
যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ‘মজনু গ্রুপের’ ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ ‘মজনু গ্রুপ’ নামে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল ও কালুখালী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা এবং জসিম মণ্ডল। অভিযানে মজিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, তিনটি ওয়ান শুটার বন্দুক, একটি ব্যাটন, দুটি ছুরি, একটি হকি স্টিক, কয়েকটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, চেক বই, মদের বোতল, এটিএম কার্ড, পাসপোর্ট, লেজার পয়েন্টার ও একটি ড্রাইভিং লাইসেন্স।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী এলাকায় ‘মজনু গ্রুপ’-এর হয়ে সশস্ত্র ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত আলামতগুলো কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/এসএইজ

রাজবাড়ী

শেয়ার করুন: