শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল, ২ টি ট্রাক আটক

কাপাসিয়া (গাজীপুর) উওম দাস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল, ২ টি ট্রাক আটক
কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল, ২ টি ট্রাক আটক

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে আটক করে কারাদন্ড এবং এসময় ব্যবহৃত ২ টি ট্রাক আটক করা হয়েছে। ২১ মার্চ শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন তাঁর নিজ দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নে ০২ নং ওয়ার্ডের নয়ানগর গ্রামের ফরেস্টফিস ঘাট নদীর চর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলো, মো. সুজন ( ২৫)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার গয়েশপুর গ্রামের মো. আবুল কালামের পুত্র। একই এলাকার খৈয়ারপাড় গ্রামের ইয়াকুব আলীর পুত্র শিপন (১৯)। অপ‌রজন ময়মনসিংহের ভালুকা এলাকার হবিরবাড়ী গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র রোমান (২৫)।
তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন জানান, একটি সঙ্গবদ্ধ চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে মাটি কেটে অন্যত্র সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক এবং ২টি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে আদালত জানান।
 

শেয়ার করুন: